রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনদ্রুত বিচার মামলায় নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনিসহ মহিলা দলের ছয়জনকে...

দ্রুত বিচার মামলায় নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনিসহ মহিলা দলের ছয়জনকে খালাস

আগ্রাবাদ এলাকায় নৈরাজ্য সৃষ্টির অভিযোগে দায়ের করা একটি দ্রুত বিচার মামলায় নগর মহিলা দলের সভানেত্রী কাউন্সিলর মনোয়ারা বেগম মনিসহ ছয়জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূইয়ার আদালত এ রায় দেন। বেকসুর খালাস পাওয়া অন্য আসামীরা হলেন, মনোয়ারা বাবুল, সায়মা হক, খালেদা বোরহান, নুরজাহান বেগম ও কোহিনুর আক্তার। এরা সকলেই নগর মহিলা দলের নেতাকর্মী।মামলার আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানান, ২০১২ সালের ২৪ এপ্রিল আগ্রাবাদের বারেক বিল্ডিং এলাকায় চালক ও যাত্রীদের ভয়ভীতি প্রদর্শন করে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি, যান চলাচলে বাধাদান এবং নৈরাজ্যকর অবস্থা সৃষ্টির অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

তিনি বলেন, ডবলমুরিং থানার সহকারী পরিদর্শক (এসআই) মুজিবুর রহমানের দায়ের করা এ মামলায় দ্রুত বিচার আইন ২০০২ এর ৪ ধারায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধের অভিযোগ তোলা হয়। কিন্তু অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ছয় আসামীকে বেকসুর খালাস দিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ