রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদখেলার সময়কাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন এয়ারকন্ডিশনার জাতীয় যুব মহিলা হ্যান্ডবল টুর্ণামেন্ট

কাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন এয়ারকন্ডিশনার জাতীয় যুব মহিলা হ্যান্ডবল টুর্ণামেন্ট

দেশীয় স্বনামধন্য ব্র্যান্ড ও দেশের শীর্ষ ক্রীড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ওয়ালটন এয়ারকন্ডিশনার জাতীয় (অনুর্ধ্ব-১৯) যুব মহিলা হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৪ ।  এবারের টুর্নামেন্টে বিভিন্ন জেলা ও সংস্থা সর্বমোট ১৮ টি যুব মহিলা দল ৬টি গ্রুপে অংশগ্রহন করছে। আগামীকাল সকাল ১১টায় শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেণ শিকদার, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান আরবি গ্রুপের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোটর্স এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আরো উপস্থিত থাকবেন মহানায়ক মান্না ফাউন্ডেশন ও কৃতাঞ্জলী চলচ্চিত্র এর চেয়ারম্যান শেলী মান্নাসহ অন্যান্যরা।

 টুর্নামেন্ট উপলক্ষে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক ওয়ালটনের এডিশনাল ডিরেক্টর ও হেড অব গেমস এন্ড স্পোর্টস এফএম ইকবাল বিন আনোয়ার(ডন), ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর জোবেরা রহমান লিনু, ওয়ালটনের সহকারী পরিচালক (সোর্সিং ইঞ্জিয়ারিং ডির্পাটমেন্ট) মোঃ মাজহারুল ইসলাম, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান কাজী আব্দুল হাকিম ও সম্পাদক  মোঃ নূরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল ৩৫হাজার টাকা, রানার্স আপ ২৫হাজার, তয় স্থান ২০হাজার, ৪র্থ স্থান ১৫হাজার ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৫হাজার টাকার প্রাইজমানি। এছাড়া, নির্বাচিত সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে হোম অ্যাপ্ল্যায়েন্স প্রদান করা হবে। আগামীকাল সকাল ৯টায় মিরপুর শহীদ সোহ্রাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় মাঠে নামবে ফরিদপুর ও জামালপুর জেলা দল। এবং একই সময়ে অপর ভেন্যু শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা ও রাঙ্গামাটি জেলা দল।

এবারের টুর্নামেন্টে অংশ নেয়া দল সমূহ হলো : পঞ্চগড় জেলা, মাদারীপুর, মাগুরা, ফরিদপুর, জয়পুরহাট, জামালপুর, বিজেএমসি, দিনাজপুর, শরিয়তপুর,  ঢাকা, রাঙ্গামাটি, নওগাঁ, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, রাজশাহী, যশোর ও ফেনী জেলা।

আরও পড়ুন

সর্বশেষ