সম্প্রতি রাজধানীর মিরপুর থানার এসআই জাহিদের নির্যাতনে পুলিশ হেফাজতে মাহবুবুর রহমান সুজন নামে এক ঝুট ব্যবসায়ীর মৃত্যু হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সুজনের পরিবারের মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন,‘পুলিশ তার ওপর অর্পিত দায়ত্বি নিয়ম অনুযায়ী পালন করেছে।’ প্রতিযোগিতায় র্যাব, পুলিশ, স্পেশাল ব্রাঞ্চ, এপিবিএন এবং সিআইডি সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠান সম্পর্কে আইজিপি হাসান মাহমুদ বলেন, স্বাভাবিক কাজের পাশাপাশি পুলিশ সদস্যরা ধর্মীয় চর্চা ও ভালো অভ্যাসে ব্যস্ত থাকার চেষ্টা করেন।
এর স্বীকৃতি স্বরূপ পুরস্কার ছাড়াও তাদের প্রতি বছর তালিকা করে পবিত্র হজে পাঠানো হয়ে থাকে। এবারও তালিকা করে তাদের হজ ব্রত পালনে সৌদি আরব পাঠানো হবে। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




