চট্টগ্রাম নগরীর স্টেশন রোডের ফলমণ্ডি এলাকায় ট্রাক চাপায় মো. আবদুল্লাহ (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোস্তাফা কামাল।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, আবদুল্লাহর বাসা ফলমণ্ডি এলকায়। সকালে রাস্তা পার হওয়ার সময় একটি আমবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।



