বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘দেশে সুশাসন আছে কি না, আপনারাই বুঝে নিন।’ মঙ্গলবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে রওশন এরশাদ এ কথা বলেন। বিরোধীদলীয় নেতা বলেন, সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে ঘোষিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হবে না। এ সময় একজন সাংবাদিক রওশনের কাছে জানতে চান, বিরোধীদলীয় নেতা হিসেবে তিনি কি দেশে সুশাসন আছে বলে মনে করেন? সরাসরি এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে রওশন এরশাদ ওই উত্তর দেন।



