মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার রাত একটার দিকে এ ধর্মঘটের ঘোষণা দেয় প্রশাসন। পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল দখল নিয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি ও বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল করিম এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন আহত হন। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় তিনটি ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

সহিংসতা এড়াতে সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও এর আশপাশের এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে এ সংক্রান্ত আদেশ রাত একটা থেকে মাইকযোগে এলাকাবাসীকে জানানো হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ