মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......একরাম হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ

একরাম হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটি উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় গ্রেপ্তারকৃত জাহিদ চৌধুরীর রিমান্ডে দেয়া তথ্যে তার কার্যালয় থেকে একটি পিস্তল ও চারটি গুলি উদ্ধার করা হয়।
ফেনী থানা পুলিশ জানিয়েছে, আসামি জাহিদ চৌধুরীর কার্যালয়ে টেলিভিশন বাক্সের ভেতর  থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। তার কার্যালয়টি শহরের মিজান রোডের সালাম কমিউনিটি  সেন্টারের পেছনে। গত রোববার হত্যাকাণ্ডে সন্দেহভাজন জাহিদ  চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।এরপর গতকাল তাকে আট দিনের রিমান্ডে নেয়া হয়। গত মঙ্গলবার ফেনী শহরের একাডেমি সড়কের বিলাসী সিনেমা হলের সামনে চেয়ারম্যান একরামুল হককে নিজ গাড়িতে গুলি করে ও পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ  ঘটনায় মোট ১৭ জনকে  গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন

সর্বশেষ