সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়গয়েশ্বর-আমান কারাগারে

গয়েশ্বর-আমান কারাগারে

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটায় বিএনপির এই দুই নেতাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে দুপুরে বিএনপিসহ ১৮ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ায় সহিংসতায় নিহত শিবিরনেতা মানছুর প্রধানীয়া হত্যা মামলায় তাদের জামিন নামঞ্জুর করেন আদালত। দুপুর ১২টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চান।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশীদের আদালতে শুনানি শেষে ‍ মির্জা আব্বাসকে ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন দেওয়া হয়। তবে বাকি দুজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

আসামিরা গত ৯ মার্চ হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন পেয়েছিলেন। জামিনের মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশে তারা দুপুরে আত্মসমর্পণ করেন বলে বাংলানিউজকে জানান তাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।

গত বছরের ২৯ ডিসেম্বর বিএনপিসহ ১৮ দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি চলাকালে রামপুরা থানার মালিবাগ চৌধুরীপাড়ার কাঁচাবাজারের সামনে দক্ষিণখান থানা ছাত্র শিবিরের সভাপতি মানছুর প্রধানীয়া নিহত হন। এ ঘটনায় রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বাদী হয়ে রমনা থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সর্বশেষ