রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিস্ফোরণে কক্সবাজারে বিজিবির ৮ সদস্য আহত

বিস্ফোরণে কক্সবাজারে বিজিবির ৮ সদস্য আহত

কক্সবাজারে মাদক দ্রব্য ধ্বংসের সময় বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আট সদস্য আহত হয়েছেন। রবিবার বেলা পৌনে ১টার দিকে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের কার্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে বিজিবির এক কর্মকর্তা জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিজিবির মহাপরিচালকের উপস্থিতিতে বিভিন্ন সময় এই বাহিনীর হাতে আটক মাদক দ্রব্য ধ্বংস করার কথা ছিল। ইয়াবা পোড়ানোর জন্য তৈরি করা চুল্লিতে কেরোসিন ঢেলে আগুন ধরানোর সময় হঠাৎ করে বিস্ফোরণের ঘটে। এতে বিজিবি’র আট সদস্য আহত হয়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আহতদের দেখতে বেলা আড়াইটার দিকে হাসপাতালে গেছেন বলে জানা গেছে।
আরও পড়ুন

সর্বশেষ