ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার সারে ভর্তুকি দিচ্ছে। সরকারের সার ব্যবস্থাপনার কারনে গত ৬ বছর দেশে সারের সঙ্কট সৃষ্টি হয়নি বলে জানালেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শনিবার দুপুরে রাজধানীর বেইলী রোডে অফিসার্স ক্লাবে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) এর ২০তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, গত ছয় বছর দেশের কোথাও সারের কোনো সংকট হয়নি। এক সময় সারের জন্য কৃষকরা আন্দোলন করেছেন, জীবন দিয়েছিলেন।খাদ্য নিরাপত্তার স্বার্থে সরকার সারে ভর্তুকি দিচ্ছে। প্রতি কেজি ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারে ভর্তুকি দেওয়া হচ্ছে।
বিএফএ’র সভাপতি কামরুল আশরাফ খান পোটনের সভাপতিত্বে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহ, এফবিসিসিআই’র সহ-সভাপতি হেলাল উদ্দিন, বিএফএ’র পরিচালক মো. শওকত চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।




