বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে : ইনু

কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে : ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, স্বৈরাচার তৈরি করে প্রজাতন্ত্রের কর্মকর্তারা। এতে অনেক ক্ষেত্রেই তারা গণতন্ত্রকে দুর্বল করে ফেলে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ইনস্টিটিউটে ‘অ্যাডভান্স কোর্স ফর মিডিয়া প্রোফেশনালস’ এর সমাপনি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, সকল কর্মকর্তাকেই দেশের সঠিক ইতিহাস সম্পর্কে স্বচ্ছ জ্ঞান রাখতে হবে। কিছু স্বার্থান্বেষী মহল আমাদের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। যারা ইতিহাস বিকৃত করে তারা মুনাফেক। বাংলাদেশকে উন্নয়নের ধারা থেকে পিছিয়ে রাখতেই তারা ইতিহাসকে বিকৃত করে যাচ্ছে।

তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে কর্মকর্তাদের যুগোপযোগী করে তোলার জন্য সব দেশেই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। আমাদের দেশের গণমাধ্যমের পেশাদারিত্ব বৃদ্ধির জন্যই এমন একটি প্রশিক্ষণের ব্যবস্থা করেছে গণমাধ্যম ইনস্টিটিউট।

আরও পড়ুন

সর্বশেষ