বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় কি করে আইএসআই সদস্যকে ভারতের গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে?

ঢাকায় কি করে আইএসআই সদস্যকে ভারতের গোয়েন্দা সংস্থা গ্রেপ্তার করে?

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই’ এর সদস্য ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর গ্রেপ্তারের ঘটনার ব্যাখা চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, গতকাল বাংলাদেশের বিমানবন্দর থেকে আইএসআই’ এর একজন সদস্যকে ভারতের গোয়েন্দা সস্থা ‘র’ কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিভাবে একজন আইএসআই’এর সদস্য বাংলাদেশে প্রবেশ করেন এবং ভারতের গোয়েন্দা সংস্থা কেন তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় তার ব্যাখা সরকারকে দিতে হবে।
মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি ও বাংলাদেশের জনগণ বর্তমান সরকারের কাছে এই ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা চাচ্ছে। সরকারেরও দায়িত্ব জনগণকে এর সঠিক ব্যাখ্যা দেওয়া। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত ‘স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নি:শর্ত মুক্তির দাবি’ শীর্ষক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
সরকার গ্রাম্য মোড়লের কৌশল অবলম্বন করেছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গ্রাম্য মোড়লরা যেভাবে গ্রামে শাস্তির বাণিজ্য করে ঠিক এইকইভাবে বর্তমান সরকার বিএনপির নেতাকর্মীদের জেলে ভরে গ্রেপ্তার বাণিজ্য শুরু করেছে।
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, সরকার দেশে হিরক রাজার রাজত্ব কায়েম করেছে। হিরক রাজার দেশে যেভাবে জনগণকে মগজ ধোলাই করা হয় ঠিক একই প্রক্রিয়ার সরকার দেশে অঘোষিত একদলীয় বাকশাল কায়েম করে বাংলাদেশকে হিরক রাজার দেশে পরিণত করেছে। বিএনপিকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না-সরকারের মন্ত্রী-এমপির এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, আমাদের বাংলাদেশে থাকতে দেবেন না। মনে হচ্ছে বাংলাদেশ আপনাদের বাপের তালুকদারি এবং নিজেদের সম্পত্তি। যেকারণে এমন বক্তব্যে দিচ্ছেন।
বিএনপির জন্ম অবৈধ- প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের জন্ম  কিভাবে হয়েছে তা আমাদের ভালো জানা আছে। সুতরাং জন্ম নিয়ে বিশেষ ঘাটাঘাটি করবেন না। কারন ঢিল মারলে পাটকেল খেতে হয়। শেষে কাঁদা আপনার গায়েই লাগবে। আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারন সম্পাদক শিরিন সুলতানা, সংগঠনের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
আরও পড়ুন

সর্বশেষ