সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়উপজেলা নির্বাচন : বিএনপি ১৬,আ. লীগ ১৮, জামায়াত ১

উপজেলা নির্বাচন : বিএনপি ১৬,আ. লীগ ১৮, জামায়াত ১

ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

সারাদেশে ৪১টি জেলায় ৮১টি উপজেলায় অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে ৩৫টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৬ বিএনপি , ১৮টিতে আওয়ামী লীগ এবং একটি জামায়াত সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।

বিএনপি সমর্থিত প্রার্থীরা-
জয়পুরহাটের আক্কেলপুরে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান কমল ৩৮ হাজার ৮ ৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিএনপি সমর্থিত প্রর্থী অধ্যাপক নুরুল ইসলাম, কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির নুরুল মিল্লাত, বান্দবান সদর উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী আাব্দুল কুদ্দুস এবং একই জেলার আলী কদম উপজেলায় বিএনপি’র আবুল কালাম এবং ফরিদপুরের মধুখালীতে বিএনপি সমার্থিত প্রার্থী আজিজুর রহমান মোল্লা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।নেত্রকোনার মোহনগঞ্জে শফিকুল হক।লক্ষীপুরের কমলনগরে অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম।খুলনার পাইকগাছার বাবর আলী।কিশোরগঞ্জ সদরে শরীফুল ইসলাম।টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এস এম ফেরদৌস।ফরিদপুরের  চরভদ্রাসনে বাদল আমিন। বান্দরবানের আলীকদমে আবুল কালাম। গাইবান্ধার সাদুল্লাপুরে সাইদুর রহমান।মানিকগঞ্জের ঘিওরে লিয়াকত আলী।লালমনিরহাটের আদিতমারীর মোহাম্মদ আইয়ুব আলী

আওয়ামী লীগ সমর্থিত প্রাথীরা-
ফরিদপুরের আলফাডাংগায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন, কুমিল্লার ব্রাক্ষণপাড়ায় আওয়ামী লীগের জাহাঙ্গীর খান চৌধুরী, দিনাজপুর সদরে আওয়ামী লীগের ফরিদুল ইসলাম, বাগেরহাটের মংলায় আওয়ামী লীগ প্রার্থী আবু তাহের হাওলাদার, কুড়িগ্রাম সদর উপজেলায় আওয়ামী লীগের পনির উদ্দিন আহমেদ এবং রাঙ্গামাটির কাউখালিতে আওয়ামী লীগের এস এম চৌধুরী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। টাঙ্গাইলের ধনবাড়ীতে মীর ফারুক আহমেদ। শরীয়তপুরের নাড়িয়ায় ইসমাইল হক।সাতক্ষীরার কালিগঞ্জের শেখ ওয়াহিদুজ্জামান। ফরিদপুরের সদরপুরের কাজী শফিকুর ইসলাম। পিরোজপুরের কাউখালীতে এস এম চৌধুরী।বাগেরহাটের শরণখোলায় কামাল উদ্দিন। শরীয়তপুরের সদরে আবুল হাশেম, ।বরিশালের বাবুগঞ্জে খালেদ হোসেন। কুমিল্লার নাঙ্গলকোটে সামসুদ্দিন কালু।বরিশালের মুলাদীতে তারিকুল আহসান। চট্টগ্রামের সীতাকুণ্ডে আল মামুন। নড়াইলের লোহাগড়ায় ফয়জুল আমির।

জামায়াত সমর্থিত প্রার্থীরা-
চুয়াডাঙ্গার দামুরহুদায় জামায়াত সমর্থিত প্রার্থী আজিজুর রহমান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এক নজরে ৮১ উপজেলা:
ঠাকুরগাঁও জেলার হরিপুর, দিনাজপুরের সদর ও নবাবগঞ্জ, নীলফামারীর সদর, লালমনিরহাটের আদিতমারী, কুড়িগ্রামের সদর, রৌমারী ও চিলমারী, গাইবান্ধার সদর ও সাদুল্লাপুর, জয়পুর হাটের আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জের সদর, ভোলাহাট ও শিবগঞ্জ, নওগাঁর মান্দা, পোরশা ও ধামইরহাট, রাজশাহীর গোদাগাড়ি, চারঘাট ও দুর্গাপুর, চুয়াডাঙ্গার দামুরহুদা, যশোরের মনিরামপুর, নড়াইলের লোহাগড়া, বাগেরহাটের সদর, মোড়েলগঞ্জ, রামপাল, মংলা ও শরণখোলা, খুলনার পাইকগাছা, সাতক্ষীরার কালিগঞ্জ, ভোলার সদর, বরিশালের মুলাদী, হিজলা ও বাবুগঞ্জ, পিরোজপুরের নেছারাবাদ, জামালপুরের দেওয়ানগঞ্জ, শেরপুরের শ্রীবর্দী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, গৌরীপুর, মুক্তাগাছা, ফুলপুর ও ধোবাউড়া, নেত্রকোনার সদর ও মোহনগঞ্জ, কিশোরগঞ্জের সদর, কুলিয়ারচর ও হোসেনপুর,  ফরিদপুরের সদর, আলফাডাংগা ও সদরপুর, চরভদ্রাসন, ভাংগা ও মধুখালী, গোপালগঞ্জের টুংগীপাড়া, শরীয়তপুরের সদর  ও নড়িয়া, সুনামগঞ্জের জামালগঞ্জ, সিলেটের দক্ষিণ সুরমা, মৌলভীবাজারের বড়লেখা, টাঙ্গাইলের ধনবাড়ী ও দেলদুয়ার, কুমিল্লার নাঙ্গলকোট, হোমনা, বুড়িচং, চৌদ্দগ্রাম, ব্রাহ্মণপাড়া, তিতাস, চাঁদপুরের কচুয়া ও হাজীগঞ্জ, নোয়াখালীর সেনবাগ, লক্ষ্মীপুরের কমলনগর, চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ড, রাঙ্গামাটির বরকল, বাঘাইছড়ি ও কাউখালি, মানিকগঞ্জের ঘিওর,  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, ফেনীর দাগনভূঁইয়া এবং বান্দরবান জেলার বান্দরবান সদর ও আলী কদম।
আরও পড়ুন

সর্বশেষ