সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে আইনের শাষণ নেই : বেগম জিয়া

দেশে আইনের শাষণ নেই : বেগম জিয়া

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দেশে আইনের শাষণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে নয়টায় রাজধানীর গুলাশানে চেয়ারপারসনের কার্যালয়ে সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নব নির্বাচিত সদস্যরা তার সঙ্গে দেখা করতে আসলে তিনি এ মন্তব্য করেন।

সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের ২০১৪-১৫ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পায় বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল। কার্যনির্বাহী কমিটির ১৪ পদের মধ্যে সভাপতি-সম্পাদকসহ ১৩ পদেই বিজয়ী হয়েছে নীল প্যানেল। সদস্যপদের একটিতে জয়ী হয়েছেন সাদা প্যানেল থেকে।চলমান উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, অনেক উপজেলায় আওয়ামী লীগ জবরদখল করে জয়লাভ করছে।এটা না করলে তাদের ভরাডুবি হতো।
আরও পড়ুন

সর্বশেষ