মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করছে : আবদুল্লাহ আল...

ছাত্রলীগ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করছে : আবদুল্লাহ আল নোমান

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

ছাত্রলীগ শেখ হাসিনা সরকারের একটি বোঝা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার দুপুরে চট্টগ্রামের সিআরবিতে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন নোমান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্পতিক ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ছাত্রলীগ সেখানে কয়েকবছর ধরেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করছে। বাম সংগঠনগুলোর উপরও তারা হামলা করছে।”
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে নোমান বলেন, “একটি দেশের প্রধানমন্ত্রী হয়ে শেখ হাসিনা সংসদে যে ধরণের বক্তব্য দিয়েছেন তাতে সন্ত্রাসীরা আরো উৎসাহিত হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর এই ধরণের বক্তব্য সমীচিন নয় বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।
সরকারের সঙ্গে সংলাপ বিষয়ে দর্কদের এক প্রশ্নের উত্তরে নোমান বলেন, “সংলাপ অবশ্যই জরুরি। নইলে দু’দলের মধ্যে দুরুত্ব বাড়বে ও স্থিতিশীলতা নষ্ট হবে। মাত্র ৫ শতাংশ ভোট নিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। জনগণের বিচারে বর্তমান সরকারের কোনো বৈধতা নেই। সুতরাং আলোচনার মাধ্যমে একটি মধ্যবর্তী সরকারের কোনো বিকল্প নেই।” তবে স্বয়ং হাসিনাই সংলাপ চান না বলেও অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন

সর্বশেষ