বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিএনপি বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে: যোগাযোগমন্ত্রী

বিএনপি বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছে: যোগাযোগমন্ত্রী

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে নির্যাতন ও তিন শতাধিক নেতা-কমী হত্যা ও গুমের যে তথ্য উপস্থাপন করেছেন তা জাতির জন্যে বিপজ্জনক ও কাণ্ডজ্ঞানহীন।

শনিবার দুপুরে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনার মাধ্যমে দখল হয়ে যাওয়া সড়ক ও জনপথ বিভাগের জমি দখলমুক্ত করার অভিযানে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, নির্বাচনে না গিয়ে বিএনপির হতাশাবোধ থেকেই নানা বিভ্রান্তিকর তথ্য জাতির সামনে উপস্থাপন করছে।

যোগাযোগমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসন তিন শতাধিক নেতা-কর্মীর হত্যা ও গুমের অভিযোগ আনলেও কারা গুম ও খুন হলেন তাদের তিন থেকে পাঁচজনের নামও জানাতে পারেননি। বিএনপি নেতারা জানিয়েছেন তারা নাকি পুলিশের হয়রানির শিকার হওয়ায় তালিকা তৈরি করতে পারছেন না। যদি এই ভয় তাহলে তারা রাজনীতি কিভাবে করবেন। যথাযথ তালিকা দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ