সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক: এমপি মুজিবুর

সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন ইসলামের সঙ্গে সাংঘর্ষিক: এমপি মুজিবুর

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ঢোকার পর মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায় বলে উল্লেখ করেছেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য জামায়াত নেতা মো. মুজিবুর রহমান। তিনি বলেন, কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে।

মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদের অধিবেশনে মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এসব কথা বলেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

পয়েট অব অর্ডারে মুজিবুর রহমান বলেন, কার্যপ্রণালী বিধিতে সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন করে ঢোকার কথা। এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে, আমিও ছিলাম অতিথি।

শেষ পর্যন্ত একটা সংশোধনীর ভেতরে আছে, সেটা হচ্ছে ঝুঁকিয়ে মাথা সম্মান প্রদর্শন করার ব্যাপারটা। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, শিরকের কাছে চলে যায়। সেজন্য এটাকে বাদ দেওয়া হয়েছে।

স্পিকারকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আমি মাঝে মাঝে খেয়াল করি সুন্দরভাবে আপনি সালাম দেন, আমরাও সালামের জবাব দেই। কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা যায়, ওই আগের ঝুঁকুনিটা এখনও আছে। আপনারাও আছেন, মাননীয় ডেপুটি স্পিকারও আছেন। সেজন্য আমি অনুরোধ করি কার্যপ্রণালী বিধিতে শিরককে উৎখাত করার জন্য যে বিধি করা হয়েছে, আমার মনে হয় সেটা সকলের মেনে চলা উচিত। এতে নেকি হবে। গুনাহ থেকে বাঁচা যাবে। কালকে আমরা এটার উপকার লাভ করব।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আমি রুলস অব প্রসিডিউর দেখলাম। তারপর এ বিষয়ে.. এটা যার যার ব্যক্তিগত বিষয়, কেউ সালাম দেবেন, কেউ ইয়ে করবে। সারা পৃথিবীতে রেওয়াজ আছে। তাও আমি দেখব যে, বিগত সংসদে এটা বাতিল করা হয়েছে কি না? এটা দেখে পরে আমি জানাব।

আরও পড়ুন

সর্বশেষ