সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মিডিয়া ক্যাম্পেইন করেছেন ট্রান্সকম ডিজিটাল

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে মিডিয়া ক্যাম্পেইন করেছেন ট্রান্সকম ডিজিটাল

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে বিশেষ আনুষ্ঠানিক ক্যাম্পেইন হচ্ছে ট্রান্সকম ডিজিটাল এবং দ্য পেনিনসুলা চিটাগং এ, এর যৌথ উদ্যোগে যৌথভাবে আয়োজিত এই ক্যাম্পেইন এর মিডিয়া পার্টনার ট্রান্সকম ডিজিটাল ১৫ জুন, সোমবার, হোটেলের জনপ্রিয় ডাইনিং ভেন্যু সেন্ট’স ক্যাফে-তে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করেন Transcom Digital-এর ঊর্ধ্বতন কর্মকর্তা আশরাফুল ইসলাম (ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার) এবং সুমেধা গুনাওয়ার্দানা, জেনারেল ম্যানেজার, দ্য পেনিনসুলা চিটাগং।

উদ্বোধনী অনুষ্ঠানে Transcom Digital-এর সেলস অ্যান্ড মার্কেটিং টিমের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পাশাপাশি উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান Urban Freights & Logistics Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক  ওয়াক্কেফ নাদের রহমান এবং Transcom Digital-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশরাফুল ইসলাম, ডেপুটি ন্যাশনাল সেলস ম্যানেজার, ট্রান্সকম ডিজিটাল, মো. শফিউল্লাহ, হেড অব ইন্টারনাল অডিট, ট্রান্সকম ডিজিটাল,মহসিন উদ্দিন চৌধুরী, রিজিওনাল সেলস ম্যানেজার, ট্রান্সকম ডিজিটাল এছাড়াও ছিলেন স্যামসাং বাংলাদেশ এর নাজমুল হাসান বাবু (রিজিওনাল সেলস ম্যানেজার) ট্রান্সকম ডিজিটাল, চট্টগ্রাম অঞ্চলের সকল ব্রাঞ্চ ম্যানেজার । এছাড়াও অনুষ্ঠানে দ্য পেনিনসুলা চিটাগং-এর সেলস অ্যান্ড মার্কেটিং টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্বকাপের উন্মাদনাকে আরও উপভোগ্য করে তুলতে পুরো টুর্নামেন্টজুড়ে সেন্ট’স ক্যাফে ২৪ ঘণ্টা খোলা থাকবে, যেখানে ফুটবলপ্রেমীরা বড় পর্দায় সরাসরি ম্যাচ উপভোগের পাশাপাশি বিশ্বকাপ-থিমভিত্তিক বিশেষ খাবার, পানীয় ও ডেজার্টের স্বাদ গ্রহণ করতে পারবেন। দর্শকদের জন্য আরও থাকছে ম্যাচ প্রেডিকশন কনটেস্ট, ইন্টারঅ্যাকটিভ গেমস এবং বিভিন্ন আকর্ষণীয় ফুটবলভিত্তিক আয়োজন, যা বিশ্বকাপের উত্তেজনা ও আনন্দকে আরও সমৃদ্ধ করবে।

এই আয়োজনের কেন্দ্রীয় শক্তি হিসেবে Transcom Digital ফুটবলপ্রেমীদের জন্য একটি প্রাণবন্ত, আধুনিক ও অভিজ্ঞতাভিত্তিক উদযাপনের পরিবেশ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফুটবলের রোমাঞ্চ, আন্তর্জাতিক মানের আতিথেয়তা এবং বিশেষ আয়োজনের সমন্বয়ে সেন্ট’স ক্যাফে হয়ে উঠবে ফিফা বিশ্বকাপ ২০২৬ উদযাপনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য।

আরও পড়ুন

সর্বশেষ