সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা আসছে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর ঘোষণা আসছে

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে। আগামী ১ জুলাই থেকে এটি কার্যকর হতে পারে। তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত কোনো বরাদ্দ রাখা হয়নি। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানায়, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তব্যে এ বিষয়ে স্পষ্ট ঘোষণা দেবেন।

অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারীরা প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর অধীনে বেতন-ভাতা পেয়ে আসছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাই সরকারি কর্মচারীদের জন্য আগামী ১ জুলাই ২০২৬ থেকে নতুন বেতন কাঠামো ও সংশ্লিষ্ট বেতন-ভাতা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হচ্ছে।’

তবে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা থাকলেও ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেতন-ভাতা খাতে অতিরিক্ত কোনো বরাদ্দ রাখা হয়নি। প্রস্তাবিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ ধরা হয়েছে ৮৯ হাজার ৩৮০ কোটি টাকা।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে বেতন-ভাতা খাতে বরাদ্দ ছিল ৮৪ হাজার ১১৪ কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে তা বাড়িয়ে ৮৪ হাজার ৭৩৯ কোটি টাকা নির্ধারণ করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বিভিন্ন খাতে রাখা থোক বরাদ্দ এবং অপ্রত্যাশিত ব্যয় খাতের অর্থ ব্যবহার করে নতুন বেতন কাঠামোর ব্যয় মেটানো হবে। এ উদ্দেশ্যে বিভিন্ন খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ