রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ব্লগার রাজীব হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ব্লগার রাজীব হত্যা: ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী ও উগ্রপন্থী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

মঙ্গলবার বিকালে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে আট আসামির বিরুদ্ধে এই অভিযোগপত্র জমা দেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ।

আসামিদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ব্লগার রাজীবকে হত্যার অভিযোগ আনা হয়েছে। মিরপুরে গত ১৫ ফেব্রুয়ারি নিজের বাসার সামনে রাজীবকে কুপিয়ে হত্যা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ