সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ক্রিকেটপ্রেমীদের শাহবাগে থাকার ঘোষণা

ক্রিকেটপ্রেমীদের শাহবাগে থাকার ঘোষণা

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

আইসিসির সিদ্ধান্ত পরিবর্তন না করা পর্যন্ত শাহবাগে প্রতিদিন মানববন্ধন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ক্রিকেটপ্রেমীরা। রবিবার বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এই ঘোষনা দেয়।

টেস্ট ক্রিকেটে ইন্ডিয়া, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার হস্তক্ষেপে যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আন্দোলনের সমন্বয়ক ফিদা হক বলেন, ক্রিকেটের ইতিহাসে এটা  ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন, যতদিন আইসিসি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করবে ততদিন আমরা যারা ক্রিকেটকে ভালোবাসি তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো। এক্ষেত্রে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সরেজমিনে দেখা গেছে, শনিবার একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক হাজার ক্রিকেটপ্রেমী অংশ নেয়। তবে আজকের মানববন্ধনে অংশগ্রহণকারীদের সংখ্যা গতকালের তুলণায় কম দেখা গেছে। ক্রিকেটপ্রেমীরা ফেসবুকের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কর্মসূচিও ঘোষণা করা হচেছ ফেসবুকের মাধ্যমেই।
আরও পড়ুন

সর্বশেষ