বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮

চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৮

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় একটি আবাসিক ভবনের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে এসি মসজিদের পাশে ‘হালিমা মঞ্জিল’ নামের ভবনের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শিপন (৩০), সুমন (৪০), শাওন (১৭), আয়েশা (৪), আনাস (৭), আইমান (৯), শাখাওয়াত (৪৬) ও পাখি (৩৫)। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয় মো. মকবুল জানান, সেহেরির আগে রান্নাঘরে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন উদ্ধার তৎপরতা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ভোর সাড়ে ৫টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম মো. আশিক জানান, দগ্ধ আটজনকে ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, পরিবারটির বাড়ি বুড়িচং উপজেলা। এক ভাইয়ের বাসায় বেড়াতে এসে এ দুর্ঘটনার শিকার হন তারা।

আরও পড়ুন

সর্বশেষ