চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
রবিবার (৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এর আগে, সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় তার ব্যাংক ঋণসংক্রান্ত কাগজপত্রে অস্পষ্টতা ও জটিলতা দেখা দিলে প্রাথমিকভাবে মনোনয়ন স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। এ সময় খেলাপি ঋণ সংক্রান্ত বিভিন্ন নথি খতিয়ে দেখা হয়। ঋণ সংক্রান্ত কিছু কাগজপত্র অনুপস্থিত থাকায় বিকেল ৪টা পর্যন্ত সময় দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ও যথাযথ কাগজপত্র দাখিল করলে যাচাই বাছাই শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এদিন চট্টগ্রাম-১৪ আসনে মোট ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতার কারণে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুল হক চৌধুরী ও মোহাম্মদ নুরুল আনোয়ারের মনোনয়নপত্র বাতিল করাকরেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।




