মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামের রাউজানে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন গোলাম আকবর খোন্দকার

চট্টগ্রামের রাউজানে বিএনপির প্রার্থী বদল, মনোনয়ন পেলেন গোলাম আকবর খোন্দকার

চট্টগ্রাম–৬ (রাউজান) আসনে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী পরিবর্তন করেছে বিএনপি। আসনটিতে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গিয়াস কাদের চৌধুরীকে সরিয়ে বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চূড়ান্ত মনোনয়নের বিষয়টি গোলাম আকবর খোন্দকার রবিবার (২৮ ডিসেম্বর)নিজেই নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে রাউজানকে ঐক্যবদ্ধ ও শান্তিপ্রিয় জনপদ হিসেবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন। নেতা–কর্মীদের সব বিভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ