মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনপটিয়া আসনে মনোনয়ন ফরম কিনলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত

পটিয়া আসনে মনোনয়ন ফরম কিনলেন বিএনপি নেতা সৈয়দ সাদাত

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। মঙ্গলবার চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র কিনেন স্থানীয় বিএনপি নেতারা।

এসময় পটিয়া উপজেলা বিএনপি নেতা হাজী দ্বীন মোহাম্মদ, পটিয়া উপজেলা বিএনপি নেতা জসীমউদ্দীন, মোহাম্মদ জাফর, মোহাম্মদ নাজিম, মোহাম্মদ শাহআলম, মো. শওকত মোহাম্মদ বেলাল, যুবদল নেতা নাজিমুদ্দিন মো. সাখাওয়াত, স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ রিয়াদসহ অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সদস্য এনামুল হক এনাম। তাই এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সৈয়দ সাদাত।

উল্লেখ্য, সৈয়দ সাদাত আহমেদ এবিএন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি। ২০১৭ সালে আওয়ামী লীগের শাসনামলে ‘গুম’র শিকার হয়েছিলেন তিনি। দীর্ঘ চার মাস অজানা স্থানে বন্দি থাকার পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রায় আট মাস পরে মুক্তি পাওয়ার পর তিনি পটিয়া বিএনপির রাজনীতিতে আরও সক্রিয় হন।

সৈয়দ সাদাত আহমেদ বলেন, আমি জনগণের সেবায় নিবেদিত। আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমি নিজে ভুক্তভোগী হয়েছি, তাই পটিয়ার মানুষের অধিকার রক্ষায় আমি লড়াই করব।

আরও পড়ুন

সর্বশেষ