‘মানবতাবিরোধী অপরাধের’ দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণার দিনে ধানমন্ডির ৩২ নম্বরে দুইটি বুলডোজার নিয়ে এসেছে শিক্ষার্থীরা। তবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে পুলিশ। এছাড়া বিপুল সংখ্যক সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এক দল শিক্ষার্থী দুটি বুলডোজার ধানমন্ডি ৩২ এ প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
একপর্যায়ে কিছু ছাত্র ও জনতা বেরিকেট ভেঙে ভিতরে প্রবেশ করে। পরবর্তীতে বুলডোজার ভিতরে প্রবেশ করে। কিন্তু শতাধিক সেনা সদস্য ও পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরিয়ে দেয়। আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বলছে, দেশের প্রচলিত আইন অনুযায়ী এ ধরনের কাজ করতে দেওয়ার সুযোগ নেই। এর আগে ধানমন্ডির দিকে বুলডোজার নিয়ে যাওয়ার সময় সঙ্গে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তারা জানান, বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা এখানে আছেন। পরে পুলিশ বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়।




