জুলাই সনদে অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) তিনি এই গুরুত্বপূর্ণ সনদে সই করেন। এর মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ার একটি নতুন ধাপ সম্পন্ন হলো। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সনদটি এখন কার্যকর হওয়ার অপেক্ষায়।
এই আদেশের মাধ্যমে সংবিধান সংস্কার সংক্রান্ত প্রস্তাবগুলো এখন গণভোটে তোলা হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলো সংলাপে যেসব সংস্কার প্রস্তাব চূড়ান্ত করে জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলোর বিষয়ে জনগণের রায় নেওয়া হবে সেই গণভোটে।
এদিকে, দুপুর আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার এই ভাষণে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জুলাই আন্দোলনের চেতনা ও আগামীর জাতীয় পুনর্গঠনের রূপরেখা তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।




