আটাব নির্বাচন অবাধ, সুষ্ঠূ ও নিরপেক্ষভাব্ সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহনে আগ্রহী সকল প্যানেল ও জোট সমুহের সাথে মতবিনিময়ের জন্য চিঠি দেয় আটাবের নির্বাহী সচিব এ এইচ এম গোলাম কিবরিয়া । গত ১৭ ই আগস্ট ২০২৫ইং তারিখে ইস্যুকৃত স্মারক নং – আটাব /সভা/২০২৫/৪৬৭ তে আটাব সদস্যদের উদ্দেশ্যে তিনি এই মর্মে উল্লেখ করেন যে, আটাবের কার্যক্রম স্বচ্ছ,জবাবদিহিমূলক ও পরিচালনার জন্য আটাবে প্রশাসক নিয়োগ করেছে সরকার। আটাব নির্বাচন অবাধ , সুস্পষ্ট এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সকল প্যানেল ও জোট সমূহের প্রতিনিধিদের সাথে মত বিনিময় করবেন আটাব প্রশাসক । প্রত্যেক প্যানেলের ১৫ জন প্রতিনিধির তালিকা প্রেরনের জন্য অনুরোধ করেন।
উক্ত চিঠি পাওয়ার পর গত ২১ আগস্ট ২০২৫ ইং তারিখে পতিত আটাব কমিটির সভাপতি আব্দুস সালাম আরেফ ও মহসচিব আফসিয়া জান্নাত সালেহ এর প্যানেল আটাব গণতান্ত্রিক ফ্রন্ট এর প্যাডে লিখিতভাবে নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ করেন ।
আটাব প্রশাসক মোতাকাব্বির আহমেদ নির্বাচনী মত বিনিময় সভার কার্যক্রম শুরু করলে আব্দুস সালাম আরেফ ও আফসিয়া জান্নাত সালেহ সঙ্গীত ৭/৮ জন লোক নিয়ে প্রশাসকের সাধে দেখা করেন এবং কার্যক্রম স্থগিত রাখার কথা বলেন । জবাবে প্রশাসক বলেন , সরকার আমাকে নিয়োগ দিয়েছেন অবাধ , নিরপেক্ষ এবং গ্রহনযোগ্য নির্বাচন সম্পাদনের জন্য । আমি যত দ্রুত সম্ভব একটি স্বচ্ছ এ গ্রহনযোগ্য নির্বাচন সম্পন্ন করে চলে যাবো। তখন আফসিয়া প্রশাসকের সাথে উচ্চ স্বরে বলেন আপনি এখানে থাকতে পারবেন না আপনার জায়গায় অন্য কেউ আসবে ।
উল্লেখ্য বিগত ৪ আগস্ট ২০২৫ ইং তারিখে সরকার কর্তৃক প্রশাসক নিয়োগের পর ২৫.০০,০০০ ( পঁচিশ লক্ষ ) টাকা আটাবের ব্যাংক একাউন্ট থেকে পতিত কমিটি নগদ উত্তোলন করে আটাব অফিস তালা দিয়ে চলে যায় । ১১ আগস্ট পর্যন্ত প্রায় ৬ দিন প্রশাসক কে আটাবে প্রবেশ করতে দেয়নি ।




