শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়কারা হেফাজতে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন মারা গেছেন

কারা হেফাজতে সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ূন মারা গেছেন

সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয় তাকে। কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন নূরুল মজিদ হুমায়ূন । গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে নূরুল মজিদকে গ্রেপ্তার করেছিল র‍্যাব।

কারা সদর দপ্তরের মুখপাত্র সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া তাঁর ছেলে মানজুরুল মজিদ মাহমুদ সাদিও ফেসবুকে এক পোস্টে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বয়স হয়েছিল ৭৮ বছর।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা সদর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে uncontrolled bowel and bladder রোগের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার বিকেল ৪টার দিকে তাঁকে পুরাতন ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাড়ি নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া (বাগান বাড়ি) গ্রামে। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ