শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়ঢাকায় চলাচলকারী বাসগুলো শিগগিরই একক ব্যবস্থার অধীন চলবে : প্রধান উপদেষ্টার পোস্ট

ঢাকায় চলাচলকারী বাসগুলো শিগগিরই একক ব্যবস্থার অধীন চলবে : প্রধান উপদেষ্টার পোস্ট

রাজধানী ঢাকায় চলাচলকারী বাসগুলো শিগগিরই একক ব্যবস্থার অধীন চলবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার রাতে এক পোস্টে এ কথা জানানো হয়।

সেখানে বলা হয়, ঢাকার বাস পরিবহন দীর্ঘদিন ধরে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই চলছে। এর ফলে যাত্রীরা প্রতিদিন জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা এবং নানা ভোগান্তির শিকার হন। যেসব যাত্রী তরুণ এবং শারীরিকভাবে সক্ষম, তারা কোনোরকমে বাসে উঠতে পারেন, কিন্তু নারী, শিশু এবং বয়স্কদের জন্য এটি অনেক কঠিন হয়।

পোস্টে আরও বলা হয়, সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে। কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে। এর ফলে রুট শৃঙ্খলা ও ভালোভাবে পরিচালিত বাস সার্ভিসের মাধ্যমে সার্বিক যানজট, ভাড়ায় প্রতারণা এবং বিশৃঙ্খলা কমবে। যাত্রীদের জন্য নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়বে এবং গণপরিবহন হবে আরও কার্যকর।

আরও পড়ুন

সর্বশেষ