রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দীন সাথী গ্রেপ্তার

কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির বাবা মো. নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৭ আগস্ট) রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাথী বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় রুজু হওয়া হত্যা মামলায় মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দীনকে গ্রেপ্তার করেছে ডিবির একটি দল।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলার আসামি নাসির উদ্দীন সাথী। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।আগামীকাল তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানান তিনি।

এর আগে, গত ১ সেপ্টেম্বর রাতে যাত্রাবাড়ী থানায় বেসরকারি টিভি চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, হত্যার অভিযোগে করা এ মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

আরও পড়ুন

সর্বশেষ