বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি

পদত্যাগ করলেন ঢাকা ব্যাংকের এমডি

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। মাত্র ১০ মাস আগে, গত বছরের অক্টোবরে তিনি ঢাকা ব্যাংকের এমডি হিসেবে যোগ দিয়েছিলেন। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন।

ব্যাংক সূত্র জানায়, পরিচালনা পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় তাকে পদত্যাগ করতে হয়েছে। অভিযোগ রয়েছে, ব্যাংকের মালিকানায় প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা রয়েছেন। তাদের নানা ‘অনিয়মের চাপ’ তিনি মেনে নিতে না পারায় শেষ পর্যন্ত পদত্যাগে বাধ্য হন।

ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বর্তমানে তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস ব্যাংকটির পরিচালক। অন্যদিকে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার সরকার পরিবর্তনের পর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান হন।

শেখ মোহাম্মদ মারুফের নিজস্ব বক্তব্য পাওয়া যায়নি। তবে আব্দুল হাই সরকার বলেন, বাংলাদেশ ব্যাংকের বেশকিছু নিয়ম পরিপালন করতে ব্যর্থ হয়েছিলেন মারুফ। তার পদত্যাগপত্র আমরা পেয়েছি। সোমবারের বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন

সর্বশেষ