রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েওএসডি থাকা ১০ ডিআইজিসহ পুলিশের ৭৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠিয়েছে সরকার

ওএসডি থাকা ১০ ডিআইজিসহ পুলিশের ৭৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠিয়েছে সরকার

বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অবস্থায় থাকা ১০ ডিআইজিসহ পুলিশের ৭৬ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পাঠিয়েছে সরকার। বুধবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের ৮২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, অর্ধশতাধিক অতিরিক্ত ডিআইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা ছিলেন।

নতুন কর্মস্থলে পাঠানো কর্মকর্তাদের মধ্যে ৪৬ জন অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার থেকে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত ১২ জন এবং সাতজন পুলিশ সুপার মর্যাদার কর্মকর্তা রয়েছেন।বিগত সরকারের সময় বিভিন্ন ইউনিটে কর্মরত এসব কর্মকর্তাকে গত আগস্টে ক্ষমতার পট-পরিবর্তনের পর ওএসডি করা হয়েছিল।

ডিআইজির মধ্যে শাহ্ মিজান শাফিউর রহমান ও নুরুল ইসলামকে রংপুর রেঞ্জে; মিরাজ উদ্দিন আহমেদ, মনিরুজ্জামান, ইলিয়াস শরীফকে সিলেট রেঞ্জে; জাকির হোসেন খান, মোহাম্মদ শাহ আবিদ হোসেন, জিহাদুল কবিরকে চট্টগ্রাম রেঞ্জে; মাহবুবুর রহমানকে খুলনা রেঞ্জে; মঈনুল হক ও মোস্তাক আহমেদ খানকে সারদায় বদলি করা হয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ