বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিল সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জুলাই আগষ্ট অভ্যুত্থানের শহীদ ও আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, অভ্যুত্থানের আগে ও পরে তারেক রহমানের প্রতিটি সিদ্ধান্ত ও ভাষণ আমাদের শক্তি জুগিয়েছে। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তীতে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে দ্রুততার সঙ্গে তিনি বিভিন্ন উদ্যোগ নিয়েছেন। তারুণ্যের অহংকার তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি গণমানুষের আস্থা, তরুণ প্রজন্মের অনুপ্রেরণা। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখি একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। যেখানে থাকবে না দুঃশাসন, থাকবে না অন্যায়, থাকবে শুধু ন্যায়, স্বাধীনতা, গণতন্ত্র।
তিনি আজ মঙ্গলবার বিকেলে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখছিলেন। তিনি বলেন স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রাজপথে রুখে দাঁড়াতে গিয়ে অনেকেই জীবন উৎসর্গ করেছেন। শুধু তাই নয়, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন করতে গিয়ে গত ১৬ বছরে অসংখ্য নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন। এমনকি আওয়ামী ফ্যাসিস্ট সরকার অন্যায়ভাবে বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রেখেছিল। তবে তিনি কখনো আপোষ করেননি। জুলাই বিপ্লবের পর তিনি নিঃশর্ত মুক্তি পান। তার মুক্তি আমাদেরকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। তার প্রত্যক্ষ নির্দেশনায় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার সংগ্রামে আমরা অটল ও দৃঢ়প্রতিজ্ঞা। তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থান আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্র কখনো কারো দয়ায় আসে না, এটি অর্জন করতে হয় আন্দোলন, ত্যাগ ও ঐক্যের মাধ্যমে। গত ১৬ বছর আমরা সেই সংগ্রামে ছিলাম। আজও আছি এবং থাকব এবং বিজয় আমাদের হবেই। আজকের দিনে আমরা শপথ নিই, শহীদের রক্ত যেন ব্যর্থ না হয়, আহতদের ত্যাগ যেন বৃথা না যায়। জাতীয় ঐক্য এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনই আমাদের লক্ষ্য। তিনি বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশের কোটি কোটি মানুষ।
সভায় জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক সারাদেশব্যাপী জাতীয় কর্মসূচি পালনের অংশ হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির উদ্যোগে ছয় দিন ব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
গৃহীত কর্মসূচির প্রথম দিন ১৬ জুলাই ২০২৫ শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদের স্মরণে বিকেল ৩ ঘটিকায় নাসিমন ভবন চত্বরে ছাত্র সমাবেশ। দ্বিতীয় দিন ১৮ জুলাই ২০২৫ শহীদদের আত্মত্যাগে বাদ জুমা দোয়া মাহফিল এবং কালো ব্যাজ ধারন বিকাল ৩ ঘটিকায় নাসিমন ভবন চত্বর থেকে মৌন মিছিল।
কর্মসূচির তৃতীয় দিন ২০ জুলাই ২০২৫ সবুজ পল্লবে স্মৃতি অম্লান কর্মসূচিতে বৃক্ষরোপণ অভিযান। কর্মসূচির চতুর্থ দিন ২৭ জুলাই ২০২৫ গ্রাফিতি অংকন। কর্মসূচির পঞ্চম দিন ৩১ জুলাই ২০২৫ ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি নাসিমন ভবন দলীয় কার্যালয়ের সামনে থেকে। কর্মসূচির শেষ দিন ৬ আগস্ট ২০২৫ জুলাই গণঅভ্যুত্থান”২০২৪ ছাত্র জনতার বিজয় মিছিল দলীয় কার্যালয়ের সামনে থেকে। উক্ত কর্মসূচিকে সফলভাবে পালন করার জন্য জনাব গোলাম আকবর খোন্দকার জেলা, উপজেলা ও পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন সর্বজনাব চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিম, যুগ্ন আহবায়ক অধ্যাপক ইউনুচ চৌধুরী, আলহাজ্ব ছালাউদ্দিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অধ্যাপক আজম খান, এডভোকেট এম এ তাহের, কর্নেল (অবঃ) আজিম উল্লাহ বাহার, আব্দুল আউয়াল চৌধুরী, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার, আবু আহাম্মদ হাসনাত, মোবারক হোসেন কাঞ্চন, জাকির হোসেন, আনোয়ার হোসেন, আবু আহমেদ, কাজী মহিউদ্দিন, এজাহার মিয়া, মোশারফ হোসেন দিদার, শাহ নেওয়াজ সেবুল, হাসান মোহাম্মদ জসিম, সরওয়ার উদ্দিন সেলিম, আব্দুল মোতালেব চৌধুরী, শফিউল আলম চৌধুরী, মুরাদ চৌধুরী, মোহাম্মদ সিদ্দিক, বদরুল আলম, সৈয়দ নাসির উদ্দিন, এডভোকেট খোরশেদুল আলম, মোহাম্মদ আশরাফ, সেলিম নূর, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নব নির্বাচিত সভাপতি তকিবুল হাসান ত্বকি, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সজীবউদ্দৌলা সজীব, মিনহাজ উদ্দিন, রহমত উল্লাহ মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম এ হালিমকে আহ্বায়ক করে ৬ দিনব্যাপী গৃহীত কর্মসূচী পালনের জন্য একটি কমিটি গঠন করা হয়। সভায় চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও রাউজান উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদ ও সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে আল্লাহতায়ালার দরবারে দোয়া ও মোনাজাত করা হয়।




