সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ফরিদুল আলম চৌধুরী'র ইন্তেকাল

কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা ফরিদুল আলম চৌধুরী’র ইন্তেকাল

পটিয়া উপজেলার গৈড়লা নিবাসী বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মো. ফরিদুল আলম চৌধুরী গত ২৫ জুুন ২০২৫ বিকেল ৩.১০ টায় ইন্তেকাল নগরীর নিজ বাসায় করেছেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এক কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাবেক যুব প্রধান ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ এর পিতা। ২৫ জুুন বাদে মাগরিব নগরীর এহাসান সিটি মসজিদে প্রথম নামাজে জানাজা এবং ২৬ জুুন পটিয়া উপজেলার গৈড়লাস্থ ইউচুপ চৌধুরী বাড়ি জামে মসজিদে বাদে জোহর ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ