শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে

এনবিআর বিলুপ্তের অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তের অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে সংস্থাটির প্রধান কার্যালয়সহ এর আওতাধীন সারাদেশের ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস ও কর অঞ্চলে পূর্ণাঙ্গ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চলছে। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ শনিবারও এই কর্মবিরতি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর আগারগাওস্থ রাজস্ব ভবন এলাকায় এদিন সকালে টহল দিয়ে গেছে সেনাবাহিনীর একটি দল।

নতুন অধ্যাদেশ বাতিল, চেয়ারম্যানকে অপসারণ এবং রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এছাড়া এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ আলোচনা-পর্যালোচনা করে প্রত্যাশী সংস্থা, ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে উপযুক্ত ও টেকসই রাজস্ব ব্যবস্থা সংস্কার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ