শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিইসি পুনর্গঠন করেই ছাড়বো : নাসীরুদ্দীন পাটওয়ারী

ইসি পুনর্গঠন করেই ছাড়বো : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হবে।  নির্বাচন কমিশন (ইসি) আর সাংবিধানিক প্রতিষ্ঠান নেই। এটি এখন বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। আমরা যতদিন বেঁচে আছি, এই ইসি পুনর্গঠন করেই ছাড়বো। বুধবার (২১ মে) দুপুর ইসির পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ কর্মসুচির সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি বলেন, আমরা কয়েকদিন আগেও মাঠে নেমেছিলাম, আমাদের একটি দাবি আদায় হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। কিন্তু আওয়ামী লীগের ইলেকশন কমিশন, সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পোড়ানোর কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশের কোনো মুজিবীয় সংবিধান থাকবে না।

আরও পড়ুন

সর্বশেষ