ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১১৭ জনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে কলাবাগান লেক সাকার্সের ৬০ নম্বর বাড়ির একটি মেস থেকেই আটক করা হয়েছে ৬০ জনকে।
এছাড়া শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ওই মেসের আশপাশের এলাকা থেকে আটক করা হয় ২৭ জনকে। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)জানান, ‘আমাদের কাছে গোপন তথ্য ছিল লেক সাকার্সের ৬০ নম্বর বাসাটিতে দুস্কৃতিকারীরা জড়ো হয়ে লাঠিমিছিল এবং নাশকতার পরিকল্পনা করছে। আটককৃতদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে।’ এছাড়া রাজধানীর ধানমণ্ডি, যাত্রবাড়ী, মোহাম্মদপুর, খিলগাঁও, উত্তরা, শ্যামপুর ও কোতয়ালি থানা এলাকা থেকে আরো ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।




