সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক

ড. ইউনূস ও নরেন্দ্র মোদীর দ্বিপাক্ষিক বৈঠক

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে সীমান্ত হত্যা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, হত্যাকাণ্ড ঘটলে আমি কষ্ট পাই। ভারতকে এই ঘটনাগুলো ঠেকানোর ‘উপায়’ খুঁজে বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সীমান্তে প্রাণহানির সংখ্যা কমাতে একসঙ্গে কাজ করলে শুধু অনেক পরিবারই বড় ধরনের যন্ত্রণা থেকে মুক্তি পাবে তা নয়, বরং আস্থা ও আত্মবিশ্বাস তৈরি করতে এবং ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে সাহায্য করবে।

এর জবাবে নরেন্দ্র মোদির বলেছেন, ‘ভারতীয় সীমান্তরক্ষীরা আত্মরক্ষার জন্য গুলি চালায়। ভারতীয় ভূখণ্ডেও প্রাণহানির ঘটনা ঘটেছে। এ বিষয়ে একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন উভয় নেতা।

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয়।

শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে। আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যুতে আলোচনা হয়েছে।

প্রেস সচিব বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারতে বসে তিনি উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন, এসব বিষয় বৈঠকে তুলে ধরা হয়েছে। এছাড়া সীমান্তে হত্যা, তিস্তা নদীর পানি বন্টনসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।

আরও পড়ুন

সর্বশেষ