চট্টগ্রাম দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে জুলাই বিপ্লবকে স্মরণ করে আমাদের সংস্কার হতে হবে, সংশোধন হতে হবে। এই দলের বিরুদ্ধে প্রতিদিন, প্রতি মূহুর্তে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে।
আমাদেরকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে সুসংগঠিতভাবে এগিয়ে নিতে কাজ করতে হবে। বিএনপির তৃণমূল ত্যাগী নেতাদের নিয়ে কাজ করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।দলকে আরো সুসংগঠিত করে বিশ্ব পরিমন্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই।
গত রবিবার (১৬ মার্চ) বিকালে আনোয়ারার ১নং বদলপুরা ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আনর আলী জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও অসহায় রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম দক্ষিন জেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আবদুর রহিমের সভাপতিত্বে এবং বৈরাগ ইউনিয়ন বিএনপির নেতা আহম্মদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তৈয়্যব আলী, আবদুর রহিম, আহম্মদুল হক, নঈম উদ্দীন, রাইহান, আবুল কালাম, সোহেল, আহমদ হোসেন, মনজুর আলম, জাহাঙ্গীর-২, আবদুল নূর, জাহাঙ্গীর-১, মামুন প্রমুখ।




