রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিজাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এনসিপির

জাতীয় স্মৃতিসৌধ ও রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা এনসিপির

রাজনৈতিক দল গঠনের পর প্রথম দলীয় কর্মসূচিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এরপর রায়েরবাজার কবরস্থানে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দলটি। মঙ্গলবার সকাল ১০টায় রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।

জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেই সঙ্গে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলার মাটিতেই আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা হবে বলেও মন্তব্য করেন তিনি।

এসময় সংগঠনটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ডান-বামের বিভাজনের মধ্যে না গিয়ে মধ্যমপন্থী রাজনীতির সূচনা করার অঙ্গীকার করতে হবে। এদিন বিকাল ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। সেখানে পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ