রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতে

বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতে

৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু বহনকারী ঢাকা থেকে দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট কারিগরি ত্রুটির কারণে ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে বলে জানিয়েছে পিটিআই। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য হিন্দু।

নাগপুর বিমানবন্দরের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, প্রযুক্তিগত সমস্যার কারণে বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে ফ্লাইটটি ডাইভার্ট করা হয় এবং পরে জরুরি অবতরণ করে সেটি। সব যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন। আরেকটি ফ্লাইটে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ