রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসুপারশপে কেনাকাটার ক্ষেত্রে বাড়তি ভ্যাট দিতে হবে না

সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে বাড়তি ভ্যাট দিতে হবে না

সুপারশপে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আর বাড়তি মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) দিতে হবে না। পণ্যের খুচরা মূল্য হিসেবে যে দাম লেখা থাকবে, তা দিলেই চলবে। এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সুপারশপের মালিকদের মধ্যে একধরনের সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এতে সুপারশপ মালিকরা রেয়াত নিতে পারবেন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড।

এত দিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনো ২ শতাংশ, কখনোবা ৫ শতাংশ ভ্যাট আরোপ করা ছিল। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।

এ নিয়ে কিছুদিন ধরে চেইন সুপারশপের মালিকেরা আপত্তি জানিয়ে আসছিলেন। এনবিআরের ভ্যাট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেন তাঁরা।

নতুন নিয়মে সুপারশপের মালিকদের পণ্যের গায়ে লেখা খুচরা মূল্যে বিক্রি করতে হবে। আর খুচরা মূল্যে (এমআরপি) ১৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে। সুপারশপের মালিকেরা নিজেদের মূল্য সংযোজনের অংশের ভ্যাট দেবেন। আগের পর্যায় থেকে ভ্যাট রেয়াত নেবেন।

জানা গেছে, উৎপাদন পর্যায়ে যেসব নিত্যপণ্যে ভ্যাট নেই, তবে ব্যবসা পর্যায়ে ভ্যাট আছে এমন পণ্যের তালিকা পর্যালোচনা করছে এনবিআর। যাতে করে ভোক্তার ওপর বাড়তি ভ্যাটের চাপ না পড়ে। ময়দা, আদা ইত্যাদি পণ্যে উৎপাদন পর্যায়ে ভ্যাট নেই।

এনবিআরের ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা জানান, ১৫ শতাংশ ভ্যাট হলে তা খুচরা মূল্যে অন্তর্ভুক্ত থাকবে। সুপারশপের মালিকদের ভ্যাট রেয়াত নেওয়া সহজ হবে। তবে এ জন্য সুপারশপের মালিকদের ভ্যাটের চালান দেয় এমন প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনতে হবে।

আরও পড়ুন

সর্বশেষ