মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনকর্ণফুলীতে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

কর্ণফুলীতে আ.লীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ চট্টগ্রামের কর্ণফুলীতে আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে উপজেলার চরপাথরঘাটা ব্রিজ ঘাট ও নগরীর কোতোয়ালি থানাধীন লালদীঘি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ।

গ্রেপ্তার দুইজন হলেন – বড়উঠান ৩নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামের সোলাইমান হাজীর বাড়ির মৃত আজমের ছেলে শওকত হোসেন বাবু (৩৮)। সে বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। অন্যদিকে গ্রেপ্তার ইশরাত আশরাফি অপি (২৫)। সে চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড খান বাড়ির এলাকার আশরাফ আলীর ছেলে। সে কর্ণফুলী থানা ছাত্রলীগের নির্বাহী সদস্য ছিল। যে কমিটি গঠন হয়েছিল ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারি।

জানা গেছে, গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে, হত্যাচেষ্টা,মারামারি, চাঁদাবাজি, মাদক মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদিকে অপি কর্ণফুলী উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বেগম নিশির ভাতিজা।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ শরীফ বলেন, নাশকতার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সেখানেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ