সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......এরশাদের নির্দেশে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

এরশাদের নির্দেশে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেছেন, এরশাদের নির্দেশে রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি। বৃহস্পতিবার রাজধানীর পরাশগঞ্জ এলাকার লালকুঠিতে এক নির্বাচনী প্রচারাভিযানে তিনি একথা বলেন। ঢাকা-৬ আসন থেকে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।

এসময় তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান আমাদের নির্বাচনে দাঁড় করিয়েছিলেন। তার নির্দেশে আমরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেছিলাম। বিভিন্ন কারণে আমাদের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করা হয়নি। তাই আমরা নির্বাচনে যাচ্ছি। তাছাড়া গণতন্ত্র রক্ষা ও সংবিধান সমুন্নত রাখতে নির্বাচনের কোন বিকল্প নেই।
জাতীয় পার্টির এই নেতা বলেন, ‘এরশাদের অনুপস্থিতিতে রওশন এরশাদ দলের কান্ডারী। অতীতের মতো রওশন এরশাদ দলের হাল ধরেছেন। এরশাদই তাকে দলের হাল ধরার নির্দেশ দিয়েছেন।’
জাপা নেতা আরও বলেন, জাতীয় পার্টি মোট ১৬০টি আসনে নির্বাচনে অংশগ্রহণ করছে। এর মধ্যে ২১টি আসনে তাদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ের পথে রয়েছে।
আরও পড়ুন

সর্বশেষ