সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিমামলার কার্যক্রম শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

মামলার কার্যক্রম শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

মামলার কার্যক্রম শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার দুপুর বেলা ১টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মামলাগুলো শেষ হলে তারেক রহমান দেশে ফিরবেন।

গতকাল বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের (জিপিজি) একটি প্রতিনিধি দল তথ্য মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো চাচ্ছে সংস্কার তাদের অধীনেই হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।’ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের এমন বক্তব্য রাজনীতিবিরোধী বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে।

সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেসসহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ