সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েসড়ক দুর্ঘটনার কবলে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর

সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহর।

বুধবার (২৭ নভেম্বর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়ার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, চট্টগ্রামে আদালতে চিম্ময়কাণ্ডে সংঘর্ষ হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে কোনো হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।

আরও পড়ুন

সর্বশেষ