সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমশার কয়েলের আগুনে পুড়লো ৩৭ টি দোকান

মশার কয়েলের আগুনে পুড়লো ৩৭ টি দোকান

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় মশার কয়েলের আগুনে পুড়লো ৩৭ টি দোকান। তবে এতে কেউ হতাহত হয়নি। শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম ।

তিনি জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। আগুনের সূত্রপাত ঘটে বসতঘরের মশার কয়েল থেকে। সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বসতঘর, খাবার হোটেল মুদি দোকান, ভাঙ্গারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭ টি দকান পুড়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ