মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিবেন রওশন!

জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার ঘোষণা দিবেন রওশন!

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

জরুরি সংবাদ সম্মেলন করবেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী ও দলটির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ।  এ সংবাদ সম্মেলনে তিনি জাতীয় পার্টির নির্বাচনে যাওয়ার ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে দলীয় সূত্র।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সম্ভবত নির্বাচনে যাচ্ছি। ম্যাডাম (রওশন) সন্ধ্যা ৭টায় তার বাসায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানাবেন।

এর আগে বিকেল সাড়ে ৩টায় রওশনের সঙ্গে বৈঠক করেন হাফিজ। বৈঠক শেষে রওশনের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময়  উপস্থিত সাংবাদিকদের তিনি সংবাদ সম্মেলনের কথা জানান। এছাড়া জাপা’র আরো ক’জন প্রেসিডিয়াম সদস্য শনিব‍ার রওশন এরশাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন বলেও জানায় দলীয় সূত্র। কিন্তু দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে নিয়ে নাকি তাকে বাদ দিয়েই জাপা নির্বাচনে যাবে- এমন প্রশ্নের জবাবে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এটা ম্যাডামই পরিষ্কার করবেন।

আরও পড়ুন

সর্বশেষ