ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ঝালকাঠির ব্র্যাকমোড় এলাকায় একটি যাত্রীবাহী বিআরটিসি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। এসময় অনেক যাত্রী দগ্ধ হয়েছে বলে জানা গেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা বরগুনাগামী বিআরটিসির (ঢাকা মোট্রো ব-১১১৮৫২) ওই বাসে আগুন দেয় জামায়াত-শিবির।
স্থানীয় সূত্রে জানায়, বরিশাল থেকে বিআরটিসি বাসটি ছেড়ে এসে বরগুনার দিকে যাচ্ছিল। এসময় শহরের ব্র্যাকমোড়ে এসে পৌঁছালে জামায়াত-শিবির কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।




